ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিজভী
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার বিকেল ৩টা ২০ মিনিটে সদ্য কারামুক্ত বিএনপির এ নেতাকে নয়াপল্টন কার্যালয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, রিজভী আহমেদের নয়াপল্টন কার্যালয়ে আগমনের সংবাদ শুনে দুপুরের পর থেকেই জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। দুপুরের পর থেকে ফুলের মালা ও তোড়া নিয়ে কার্যালয়ের নিচ তলায় অপেক্ষা করেন তারা।
রিজভীর আগমনের সঙ্গে সঙ্গে তাকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন দলটির নেতাকর্মীরা। এরপর তৃতীয় তলায় নিজের কক্ষে যান তিনি। পরবর্তীতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে রুহুল কবির রিজভী আহমেদকে শুভেচ্ছা জানানো হয়। এসময় নয়াপল্টনে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে বরণ করেন।
এমএম/এসকেডি/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম