দুর্জয় গতিতে এগিয়ে যাচ্ছে দেশ : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথের সকল বাধা অপসারণ করে দুর্জয় গতিতে এগিয়ে চলেছেন। আজ ১৬ কোটি মানুষের খাদ্যের যোগান দেয়ার পরও বিদেশে চাল রফতানি করা হচ্ছে। বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে সমগ্র বিশ্ব।
শুক্রবার সকাল ১১টায় পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
হাসান মামুন/এআরএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী