অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের জয়ে ফখরুলের অভিনন্দন
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ আগস্ট) এক অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ৭ উইকেটে করা ১৩১ রানের জবাবে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে অলআউট হয় ১০৮ রানে।
কেএইচ/বিএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
- ২ সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক দক্ষতাই প্রধান মানদণ্ড
- ৩ কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের মৃত্যুতে ফখরুলের শোক
- ৪ শেষ দিনে বিএনপির মনোনয়ন ফরম কিনতে ও জমা দিতে নয়াপল্টনে ভিড়
- ৫ জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে দুই সংসদ সদস্যের শ্রদ্ধা