মহানগর বিএনপির দায়িত্ব পেয়ে কেন্দ্রীয় পদ ছাড়লেন ফুটবলার আমিনুল
ফাইল ছবি
মহানগর বিএনপির পদ পেয়ে কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদকের পদ ছাড়লেন সাবেক ফুটবলার আমিনুল ইসলাম। মঙ্গলবার রাত ৯টার দিকে জাগো নিউজকে তিনি এ তথ্য জানান।
আমিনুল বলেন, আমাদের গঠনতন্ত্রে এক নেতা এক পদ রয়েছে। যেহেতু মহানগরের সদস্য সচিব পদের দায়িত্ব পেয়েছি তাই গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে আমি কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি।
এদিকে মহানগর বিএনপিতে জায়গা পেয়ে রফিকুল আলম মজনু যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রিন্স বলেন, রফিকুল আলম মজনু ও আমিনুল ইসলাম গতকালই কেন্দ্রীয় কার্যালয়ে অব্যাহতিপত্র পাঠিয়েছেন। আমি সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে গ্রহণ করেছি।
কেএইচ/এআরএ
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির
- ২ একসময়ের নিস্তব্ধ বিএনপি কার্যালয় এখন মুখরিত রাজনৈতিক উৎসবে
- ৩ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম
- ৪ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
- ৫ সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক দক্ষতাই প্রধান মানদণ্ড