ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি
যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।
তিনি বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগের আইন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ইতোমধ্যে অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করা হয়েছে। উপ-দফতর সম্পাদক অফিসে যাচ্ছেন। রাতের (৭ আগস্ট) মধ্যেই ই-মেইলে তাকে (ব্যারিস্টার সায়েদুল হক সুমন) চিঠিটি পাঠিয়ে দেবেন।
এর আগে, একটি দলীয় কর্মসূচিতে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) স্লোগান দেয়া নিয়ে ফেসবুক লাইভ করেন সুমন। প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও ওই ওসির এমন কাজের সমালোচনা করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেয়ার দাবি করেন সংঠনের কতিপয় নেতাকর্মী। তারপর আজ এ সিদ্ধান্ত জানাল যুবলীগ।
এসইউজে/এমআরএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির
- ২ একসময়ের নিস্তব্ধ বিএনপি কার্যালয় এখন মুখরিত রাজনৈতিক উৎসবে
- ৩ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম
- ৪ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
- ৫ সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক দক্ষতাই প্রধান মানদণ্ড