টাইগারদের অভিনন্দন ফখরুলের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব আশা করেন বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।
এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০ উইকেট অর্জন করায় সাকিব আল হাসানকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে মির্জা ফখরুলের এই অভিনন্দন বার্তা জানিয়েছেন।
উল্লেখ্য, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করা ১২২ রানের জবাবে অস্ট্রেলিয়া থেমেছে ৬২ রানে। যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড।
কেএইচ/বিএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ