মুক্তিযুদ্ধকে ধুলিসাৎ করতে বুদ্ধিজীবীদের হত্যা : রিজভী
ফাইল ছবি
মহান মুক্তিযুদ্ধকে ধুলিসাৎ করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান তথা শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার সকাল সাড়ে ১০টায় মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে এখন এমন অবস্থা বিরাজ করছে, বাসায় নিরাপদে যেতে পারবো কি না তার নিশ্চয়তা নেই। গুম, খুন হবো কি না তারও বিশ্বাস নেই।
দেশে গণতন্ত্র নেই উল্ল্যেখ করে রিজভী বলেন, গণতন্ত্র ছাড়াই দেশ চলছে। আমরা কী আমাদের গণতন্ত্র ফিরে পাবো?
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া। সোমবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।
এমএম/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির
- ২ সংরক্ষিত নারী আসন: রুমিন ফারহানা ছাড়া স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে
- ৩ আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের ‘দেশবিরোধী গোপন চুক্তি’ বাতিল চায় সিপিবি
- ৪ ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন যুবদল নেতা মুরাদ
- ৫ পার্থের বক্তব্যে সংসদে উত্তাপ, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়