চট্টগ্রাম কলেজে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা
চট্টগ্রাম কলেজে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনার পর দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার গভীর রাতে সিএমপির চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন।
মামলায় ইসলামী ছাত্রশিবিরের ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১১৩ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে আটক ৭০ জনের মধ্যে ১৪ জন ছাড়া বাকী সবাইকে আওয়ামী লীগের নেতারা ছাড়িয়ে নেন।
অস্ত্র আইনে একটি এবং বিস্ফোরক আইনে অপর মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩ ও ৪। সংঘর্ষের পর অভিযানে হোস্টেল থেকে কিরিচসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে যৌথবাহিনী।
জীবন মুছা/জেডএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির
- ২ সংরক্ষিত নারী আসন: রুমিন ফারহানা ছাড়া স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে
- ৩ আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের ‘দেশবিরোধী গোপন চুক্তি’ বাতিল চায় সিপিবি
- ৪ ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন যুবদল নেতা মুরাদ
- ৫ পার্থের বক্তব্যে সংসদে উত্তাপ, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়