চালু হলো বিএনপির সাংগঠনিক কার্যক্রম
করোনার প্রকোপ কমায় সাংগঠনিক কার্যক্রম চালু করেছে বিএনপি। রোববার (১২ সেপ্টেম্বর) দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
বাংলাদেশে করোনা মহামারি এখনো বিরাজমান। তবে বাস্তবতার নিরিখে দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দেশব্যাপী দলের নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
কেএইচ/এমএসএম/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম