বিকেলে ঢাকা-ফরিদপুরের নেতাদের সঙ্গে বসবে বিএনপি
কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে দ্বিতীয় দফা তিনদিনব্যাপী (২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর) মতবিনিময় করতে যাচ্ছে বিএনপি।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথম দিনের মতবিনিময় সভা শুরু হবে। প্রথম দিনের মতবিনিময়ে থাকছেন ঢাকা ও ফরিদপুর বিভাগের তৃণমূল নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ২১ সেপ্টেম্বর ঢাকা বিভাগের ১০৮ জন, ফরিদপুর বিভাগ ১৪ জন এবং জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয় জনসহ) ২৬ জনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন ২২ সেপ্টেম্বর ১২৯ জনের সঙ্গে মতবিনিময় হবে। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, কুমিল্লা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৭ জুন, জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) ২০ জন।
তৃতীয় দিন ২৩ সেপ্টেম্বর ১০৮ জনের সঙ্গে মতবিনিময় হবে। এরমধ্যে খুলনা বিভাগ ৩২ জন, রাজশাহী ৩৫ জন, বরিশাল ২৭, জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) ১৪ জন।
এর আগে গত ১৪, ১৫, ১৬ সেপ্টেম্বর বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কেএইচ/এমকেআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’
- ২ সরকার-দল আলাদা পথেই চলবে, শিগগির কাউন্সিল: ফখরুল
- ৩ জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করবে
- ৪ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫ নতুন ধারার নেতৃত্বে তারেক রহমান, প্রথম মাসেই স্পষ্ট বার্তা