কুমিল্লা উত্তর ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত
কুমিল্লা উত্তর ও লক্ষ্মীপুর জেলা শাখা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) দলটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক কুমিল্লা উত্তর জেলা শাখা ও লক্ষ্মীপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান মাসুদ আরও বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে যুবলীগের উল্লিখিত জেলা শাখা সমূহের কমিটি বিলুপ্ত করা হয়।
এসইউজে/এমআরআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ২ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প
- ৩ তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ৫ এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী