ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথি খালেদা
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ১ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে বিকেল ৩টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটওয়ারী মঙ্গলবার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) নয়াপল্টন দলীয় কার্যালয়ে কেক কাটা হবে বলেও জানান তিনি।
এমএম/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি