বাবলা সভাপতি, রুবেল সেক্রেটারি
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মাহনগর দক্ষিণ জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সৈয়দ আবু হোসেন বাবলাকে সভাপতি এবং জহিরুল আলম রুবেলকে সেক্রেটারি ঘোষণা করেন।
গত দুই বছর আগে কাজী ফিরোজ রশিদকে এরশাদ স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে বাদ দিয়ে ঢাকা মহানগরী দক্ষিণের জন্য সৈয়দ আবু হোসেন বাবলাকে আহ্বায়ক এবং জহিরুল আলম রুবেলকে সদস্য সচিব ঘোষণা দেন। যে কমিটি দিয়েই চলেছে গত দুই বছর।
মঙ্গলবার বিশেষ অতিথির বক্তব্যে রওশন এরশাদ বাবলাকে সভাপতি হিসেবে ঘোষণা দেন। এরপর প্রধান অতিথির বক্তৃতায় সেক্রেটারি হিসেবে রুবেলের নাম ঘোষণ করেন দলটির প্রধান এরশাদ।
দলীয় সূত্র জানায়, বিকল্প কোনো প্রার্থী না থাকায় তাদেরকেই এ পদে ঘোষণা দেন এরশাদ।
এএম/এসএইচএস
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম