খালেদা সন্ত্রাসীদের লালন পালন করেন : নৌমন্ত্রী
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পেট্রোল বোমা মেরে যারা মানুষ হত্যা করেছে খালেদা জিয়া তাদেরকে অনুদান দিয়ে প্রমাণ করলেন যে তিনি সন্ত্রাসীদের লালন পালন করেন।
সোমবার রাজধানীর পুরান ঢাকার আইনজীবী সমিতির মিলনায়তনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটির সঙ্গে আওয়মী আইনজীবী পরিষদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, বেগম জিয়া সন্ত্রাসীদের লালন-পালন করেন। তার ছেলে তারেক জিয়া এবং তিনি নিজে জঙ্গি এবং সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে এবং প্রশ্রয় দিয়ে পেট্রোল বোমা মারার নির্দেশ দেন। তিনি বাংলার মানুষকে ভালবাসেন না। তিনি পাকিস্তানিদের ভালবাসেন। তিনি পাকিস্তানি চর।
শাজাহান খান বলেন, পাকিস্তান চাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মত গোলযোগপূর্ণ রাষ্ট্র হোক। তাদের দালালদের উদ্দেশ্য হচ্ছে- শেখ হাসিনাকে হত্যা এবং বাংলাদেশে বিদ্যমান স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করা।
তিনি বলেন, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কিভাবে হত্যা করে। যারা পুড়িয়ে মানুষ হত্যা করেছে তাদের বিচার করা হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সম্মিলিত আইনজীবী পরিষদের সভাপতি ব্যারিস্টার আমির-উল-ইসলাম, আওয়ামী আইনজীবী পরিষদের মহাসচিব শাহাবুদ্দিন, ঢাকা আইনজীবী সমিতি মহিলা শাখার সভাপতি কাজী শাহনারা, ঢাকা আইনজীবী সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান মানিক প্রমূখ।
এসকেডি/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
- ২ সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
- ৩ বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী নেতারা কি দলে ফিরতে পারবেন?
- ৪ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ হাসনাত আব্দুল্লাহকে ‘হেনস্তার’ ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা