জামিনে মুক্তি পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব
তিন মাস আটদিন কারাবাসের পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান জামিনে মুক্তি পেয়েছেন।
শনিবার (১৮ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সৈয়দ এহসানুল হুদা বলেন, চলতি বছরের ৯ সেপ্টেম্বর রাজধানীর রাইফেল স্কয়ারের সামনে থেকে রাজীবকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের সব মামলায় জামিন পেয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন। এসময় কারামুক্ত রাজিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
কারাফটকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ২ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প
- ৩ তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ৫ এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী