রামপুরায় কোটি টাকাসহ ৫ জামায়াত নেতা আটক
রাজধানীতে এক কোটি ৪৭ হাজার টাকাসহ ৫ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে রামপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- জামায়াতের রুকন গিয়াসউদ্দীন (৫৫), আমিনুর রহমান (৫৬), আবুল হাসেম (৩২), ওসমান গনি (৪০) ও শাহাদাতুর রহমান (৪৫)।
রফিকুল ইসলাম বলেন, নাশকতা চালানোর লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের জড়ো করে অর্থের জোগান দেয়ার চেষ্টা করছিলেন তারা। এসময় তাদের কাছ থেকে এক কোটি ৪৭ হাজার টাকা পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জেইউ/জেডএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসন: রুমিন ফারাহানা ছাড়া স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে
- ২ আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের ‘দেশবিরোধী গোপন চুক্তি’ বাতিল চায় সিপিবি
- ৩ ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন যুবদল নেতা মুরাদ
- ৪ পার্থের বক্তব্যে সংসদে উত্তাপ, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
- ৫ জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির