দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী
ফাইল ছবি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৫ জানুয়ারি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও বিএনপির কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয় ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দলের জ্যেষ্ঠ নেতারা কেবল অনুষ্ঠানে যোগ দেবেন। দলীয় সভাপতি শেখ হাসিনা যোগ দেবেন না।
এদিকে, উদ্বেগ আর উৎকণ্ঠার দিন কাল মঙ্গলবার। নগরবাসীসহ সবার মধ্যে শঙ্কা। গত বছরের প্রেক্ষাপট তৈরি হয় কি-না সেই শঙ্কায় রয়েছে নগরবাসী।
এদিকে, পৃথক কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকছে বড় দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ক্ষমতার বাইরে থাকা বিএনপি।
যদিও ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শর্ত সাপেক্ষে দুই দলকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালনে অনুমতি দিয়েছে।
এসএ/এসকেডি/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসন: রুমিন ফারহানা ছাড়া স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে
- ২ আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের ‘দেশবিরোধী গোপন চুক্তি’ বাতিল চায় সিপিবি
- ৩ ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন যুবদল নেতা মুরাদ
- ৪ পার্থের বক্তব্যে সংসদে উত্তাপ, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
- ৫ জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির