শেখ হাসিনাই গণতন্ত্রের রক্ষক
ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনিই এদেশের গণতন্ত্রের রক্ষক।
মঙ্গলবার রাজধানীর রাসেল স্কয়ারে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৫ জানুয়ারির ওই নির্বাচন না হলে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ত। শেখ হাসিনা গণতন্ত্র রক্ষা করেছেন। মেয়র বলেন, ওই নির্বাচন হয়েছিল বলেই দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে।
এর আগে মঙ্গলবার দুপুর অাড়াইটায় এ সমাবেশের কার্যক্রম শুরু হয় । `গণতন্ত্রের বিজয় দিবস` উপলক্ষে আওয়ামী লীগ অায়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শেখ ফজলুল করিম সেলিম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অাওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল অাহমেদ।
এএসএস/এসকেডি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম