রকিবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একাংশ ২০ দলীয় জোটে
নেজামে ইসলামীর একাংশের নেতা মাওলানা আব্দুল রকিব নিজেকে ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করে বলেছেন, ‘ইসলামী ঐক্যজোট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটে ছিল, থাকবে।’
বৃহস্পতিবার ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীর বেরিয়ে যাওয়ার ঘোষণার পর মাওলানা আব্দুল রকিব বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি জানান।
এর আগে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ত্রি-বার্ষিক সম্মেলনে জোট ছাড়ার ঘোষণা দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী।
বিকেলের সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের এই অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মো. আব্দুর রকিব জানান, অদৃশ্য কোনো এক মহাশক্তি ইসলামী ঐক্যজোটের মধ্যে এই বিভেদ সৃষ্টি করেছে। সেই মহাশক্তি কে বা কারা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘সেটা মহান আল্লাহও হতে পারেন। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা তো সবই বোঝেন।’
শৃঙ্খলা ভঙ্গের কারণে আব্দুল লতিফ নেজামীরা আর ইসলামী ঐক্যজোটে নেই বলেও দাবি করে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন মাওলানা মো. আব্দুর রকিব।
এএম/একে/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
- ২ সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
- ৩ বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী নেতারা কি দলে ফিরতে পারবেন?
- ৪ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ হাসনাত আব্দুল্লাহকে ‘হেনস্তার’ ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা