সাংবাদিক পেটানোয় ঢাবি ছাত্রলীগের ১২ কর্মী বহিষ্কার
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১২ জনকে সাময়িক বহিষ্কার ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগ কমিটি সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার রাতে সাময়িক বহিষ্কার ও সাময়িকভাবে সূর্যসেন হল শাখা ছাত্রলীগ কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
তিনি বলেন, ঘটনা তদন্ত করতে কেন্দ্রীয় ছাত্রলীগ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাংবাদিক সমিতিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ছাত্রলীগের ঢাবি শাখার কেন্দ্রীয় কমিটি এবং ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা মিটিং শেষে এ কথা জানান।
বহিষ্কার করা ছাত্ররা হলেন, মিজান, শরীফ, বিদ্যুত, মেহেদী, মোখলেস, জাকির, রাহাত, খোকন, নোবেল, সোহাগ, পারভেজ, হামিদ। এর আগে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত বিদ্যুত, শরীফ ও সোহাগকে আটক করেছে শাহাবাগ থানা পুলিশ।
সর্বশেষ - রাজনীতি
- ১ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ২ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৩ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৪ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৫ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের