ফিরোজা থেকেই মোনাজাতে অংশ নেবেন খালেদা
ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে নিজ বাসভবন ফিরোজা থেকেই অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার সকালে অনুষ্ঠিত অাখেরি মোনাজাতে অংশ নেবেন তিনি। এর আগে গতবছর গুলশানের নিজ কার্যালয় থেকে মোনাজাতে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। কার্যত তখন গুলশানে অবরুদ্ধ ছিলেন তিনি।
টঙ্গীতে না গিয়ে নিজ বাসভবনে বসেই খালেদা জিয়ার মোনাজাতে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে গুলশানের একটি সূত্র। সূত্রটি জানিয়েছে, বিশ্ব ইজতেমার মাঠে বেগম জিয়া যাচ্ছেন না এটা নিশ্চিত।
এমএম/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম