প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান, বিকেলে সমাবেশ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। সমাবশকে কেন্দ্র করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তান থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষেই সমাবেশ করবে আওয়ামী লীগ। অবশ্য বিশ্ব ইজতেমার কারণে একদিন পিছিয়ে আজ সোমবার সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।
এর আগে দিবসটি উপলক্ষে রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালিত হয়। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এমএম/এসকেডি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি