সোহরাওয়ার্দীতে মানুষের স্রোত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে স্রোতের মতো আসছে মানুষ। সোমবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুরের পর থেকেই সমাবেশস্থলে আসা শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এতে দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন। এদিকে দলীয় নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে সোহরাওয়ার্দীর সমাবেশ ইতিমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে।
অবশ্য সমাবেশ সফল করতে কেন্দ্রীয় হাইকমান্ড সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীকে হাজির করতে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছিলেন।
এএসএস/এমএম/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি