প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সোহেল তাজ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার রাতে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর কাছে পেয়ে প্রধানমন্ত্রী সোহেল তাজকে জড়িয়ে ধরেন। এসময় প্রধানমন্ত্রীর আন্তরিক স্নেহে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। 
সাক্ষাৎকালে সোহেল তাজের সঙ্গে তার বোন মেহজাবিন আহমদ মিমি ও সিমিন হোসেন রিমি উপস্থিত ছিলেন। 
সোহেল তাজ ২০০৯ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর তিনি সংসদ সদস্য (এমপি) পদ থেকেও সরে দাঁড়ান। আওয়ামী লীগ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিপুলভাবে বিজয় লাভ করার পর ২০০৯ সালের ৬ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়। এর পাঁচ মাসের মাথায় ২০০৯ সালেই তিনি পদত্যাগ করেন।
এএসএস/ জেডএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী