কাশিমপুর কারাগারে এ্যানি
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে কাশিপুর কারাগার পার্ট-২ তে স্থানান্তর করা হয়।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর ডেপুটি জেলার মো. আবুল হোসেন জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১২টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নাশকতা ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় দায়ের করা ৯টি মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান দেন।
আব্দুর রহমান আরমান/এআরএ/এআরএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসন: রুমিন ফারহানা ছাড়া স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে
- ২ আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের ‘দেশবিরোধী গোপন চুক্তি’ বাতিল চায় সিপিবি
- ৩ ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন যুবদল নেতা মুরাদ
- ৪ পার্থের বক্তব্যে সংসদে উত্তাপ, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
- ৫ জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির