স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে খালেদা
ফাইল ছবি
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তথা জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত ৯টা ২০ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।
বৈঠকটিতে সভাপতিত্ব করছেন খালেদা জিয়া। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বৈঠকে উপস্থিত আছেন।
এছাড়া স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে উপস্থিত আছেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জে (অব.) আ স ম হান্নান শাহ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, জমির উদ্দিন সরকার।
১৯ মার্চ অনুষ্ঠিতব্য দলের ষষ্ঠ কাউন্সিল ও চলমান রাজনীতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আজকের বৈঠকে নেয়া হতে পারে বলে জানা গেছে।
এমএম/একে/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ নাগরিক ভোগান্তি কমাতে ইশরাক হোসেনের ১০ দিনের কর্মসূচি
- ২ এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা
- ৩ দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির
- ৪ রমজান উপলক্ষে পুরান ঢাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ড. আব্দুল মান্নান
- ৫ প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি