দেশে কেরামতির নির্বাচন চালু হয়েছে
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৫ জানুয়ারির মতো কেরামতির নির্বাচন চালু হয়েছে দেশে। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই ধরনের নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।
আজ শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে ড. কামাল হোসেন এসব কথা বলেন।
ড. কামাল হোসেন অভিযোগ করেন, পদ্মা সেতু, হলমার্ক, বেসিক ব্যাংক কেলেঙ্কারির সঠিক বিচার হচ্ছে না।
তিনি বলেন, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন বজায় রাখতে ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার সুফল কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সভায় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, আ ও ম শফিকউল্লাহ মোস্তাক আহমদ, সাইদুর রহমান, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এনএফ/এবিএস
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
- ২ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ৩ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৪ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৫ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল