উবায়দুল মোকতাদিরকে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির অভিনন্দন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি পুনর্নির্বাচিত হওয়ায় ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানের নেতৃত্বে সমিতির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দ জানানো হয়।
এসময় সমিতির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবির আহমেদ ভূইয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মঈনউদ্দীন মঈন, সহ-সভাপতি রোটারিয়ান আলমগীর মিয়া, মারগুব আহমেদ, প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম, বাবুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোকতাদির চৌধুরী ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিতে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়াকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
এইচএস/ইএ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি