ইউপি নির্বাচন : জাপার প্রার্থীদের প্রত্যয়ন করবেন রুহুল আমিন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যয়ন করবেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। মঙ্গলবার জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেয়ার পর সাংবাদিকদের একথা জানান দলের প্রেসিডিয়াস সদস্য এস এম ফয়সাল চিশতি।
তিনি বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপা চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেবেন। তবে প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
প্রসঙ্গত, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধিত দলগুলোর মনোনীত প্রার্থীর প্রত্যয়ন দেয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী ও নমুনা স্বাক্ষর রিটার্নিং অফিসার ও ইসিতে জমা দিতে বলা হয়েছে।
ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসিকে জানিয়েছে, সভানেত্রী শেখ হাসিনা ইউপি প্রার্থী মনোনয়ন ও প্রত্যয়ন দেবেন। অন্যদিকে, জাতীয় পার্টির প্রাথীর প্রত্যয়ন করবেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং জেএসডির আসম আবদুর রব প্রত্যয়ন করবেন দলটির প্রার্থীদের।
এইচএস/এসকেডি/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ২ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৩ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৪ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল