২০৫ প্রার্থীকে মনোনয়নপত্র দিল জাপা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ২০৫ জনকে মনোনয়নপত্র দিয়েছে জাতীয় পার্টি।
বুধবার দুপর ১ টায় জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানীস্থ কার্যালয়ে দলের প্রার্থীদের মধ্যে মনোনায়নপত্র প্রদান করেন।
এ সময় দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টি নিয়ে অনেক শঙ্কা ছিলো, এখন তা কেটে গেছে। তিনি বলেন, তিনি এবং তার দল এখনও সরকারে রয়েছে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিবেন।
জাপাকে সত্যিকার বিরোধী দল হিসেবে গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
এএম/জেএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ফলাফলে কারচুপির অভিযোগ করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- ২ আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস
- ৩ জামায়াতের আব্দুল মান্নানকে হারিয়ে শেষ হাসি ইশরাকের
- ৪ দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি
- ৫ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়