কারাবন্দি সেলিমের বাসায় বিএনপি নেতারা
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, কারাবন্দি সেলিমুজ্জামান সেলিমের পরিবারের সার্বিক খোঁজ-খবর নিতে তার বাসায় গেছেন বিএনপি নেতারা।
সোমবার সন্ধ্যায় বিএনপির ভাইস-চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ একটি প্রতিনিধি দল যায় সেলিমুজ্জামান সেলিমের ইস্কাটনের বাসায়।
গত বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্য নেতাকর্মীদের সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তাকেসহ অন্যদের হাজির করা হয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পরে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে আদালত আসামিদের কারাগারে আটক রাখার আদেশ দেন।
কেএইচ/এমএইচআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সবার সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন তারেক রহমান: চরমোনাই পীর
- ২ মন্ত্রিসভা গঠনে তারেক রহমানের সামনে ‘অভিজ্ঞতার হিসাব-নিকাশ’
- ৩ একসঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর দাবি এনসিপির
- ৪ পাহারাদারির মাধ্যমে নতুন সরকারের পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান
- ৫ চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট, কথা হলো কী নিয়ে?