বাংলাদেশ ক্রিকেট দলকে ফখরুলের অভিনন্দন
ফাইল ছবি
ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিব অভিনন্দন বার্তায় ক্রিকেট খেলোয়াড়সহ কোচ ও ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। এ সাফল্যের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে গত রোববার মিরপুরে দ্বিতীয় ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। এতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় কোনো সিরিজে ইংল্যান্ডকে হারানোর ইতিহাস গড়ে লাল-সবুজের দল। আজ টি-টোয়েন্টিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের লজ্জা উপহার দিলো স্বাগতিকরা।
এদিন হোম অব গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে ইংলিশদের ইনিংস।
কেএইচ/এমকেআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
- ২ সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
- ৩ বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী নেতারা কি দলে ফিরতে পারবেন?
- ৪ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ হাসনাত আব্দুল্লাহকে ‘হেনস্তার’ ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা