গাজীপুরে বিএনপির ৪০ নেতাকর্মী খালাস
গাজীপুরে দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী খালাস পেয়েছেন। রোববার গাজীপুরে দ্রুত বিচার আদালতের বিচারক ইকবাল মাহমুদ এ রায় দেন।
বাদী পক্ষের আইনজীবী আবুল হাসেম এবং শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, ২০১৫ সালের ১৮ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল আলম, ছাত্রদল নেতা আতাউর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়।
শ্রীপুর থানার এসআই আরিফুর রহমান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। পরে দীর্ঘ শুনানী শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দ্রুত বিচার আদালতের বিচারক ৪০ আসামির সবাইকে বেকসুর খালাসের রায় দেন।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
- ২ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ৩ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৪ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৫ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল