টিকিট নিয়ে পুলিশি অাচরণে বিএনপির ক্ষোভ
এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকেট না পেয়ে বিক্ষুব্ধ টিকিট প্রত্যাশীদের উপর পুলিশের লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
পুলিশি আক্রমণে অসংখ্য মানুষ আহত হয়েছেন অভিযোগ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টিকিট প্রত্যাশীদের আন্তরিকভাবে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত না করে তাদের উপর ব্যাপক লাঠিচার্জ ও নির্বিচারে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। যে নিষ্ঠুর আচরণ করেছে তা নজীরবিহীন।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বর্তমানে বাংলাদেশ যে একটা অমানবিক পুলিশি রাষ্ট্র তা আবারো গতকালের (শুক্রবার) ঘটনায় প্রমাণ হল। ক্ষমতার মোহে মোহাচ্ছন্ন বর্তমান ভোটারবিহীন সরকারের টিকে থাকার ভিত্তি হচ্ছে লাঠি ও বন্দুক।``এ সরকার জনগণের সমর্থন নয়। সে জন্যই জনতার ভিড় দেখলেই ভয়ে গুলি আর লাঠি চালাতে তারা দ্বিধা করে না। জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে` বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমএম/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
- ২ সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
- ৩ বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী নেতারা কি দলে ফিরতে পারবেন?
- ৪ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ হাসনাত আব্দুল্লাহকে ‘হেনস্তার’ ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা