বিকেলে আওয়ামী লীগের জনসভা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় উপস্থিত থাকবেন বলে আওয়ামী লীগের কার্যালয় থেকে জানানো হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নেতাকর্মীদের জনসভা সফল করার আহ্বান জানিয়েছেন।
জনসভা ছাড়াও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।
সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এএসএস/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
- ২ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ৩ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৪ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৫ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল