খালেদা এখন পাকিস্তানের প্রতিনিধি
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ৭১ এর আজকের দিনেই এসেছিল স্বাধীনতার ডাক। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল জাতির জনকের নির্দেশে।
এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরেন বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর নিরস্ত্র বাঙালি ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে। ছিনিয়ে আনে স্বাধীনতা।
তিনি আরো বলেন, যারা এখনও স্বাধীনতার বিরোধিতা করে তারাই বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।
এএসএস/এসকেডি/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
- ২ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ৩ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৪ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৫ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল