নারী দিবসে রাজধানীতে র্যালি করবে মহিলা দল
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ র্যালির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
তবে র্যালি করতে পুলিশের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে শিরিন সুলতানা বলেন, ‘র্যালির অনুমোদনের বিষয়ে আমরা সাতদিন আগে পুলিশের কাছে আবেদন করলেও এ বিষয়ে এখন পর্যন্ত তারা কিছুই জানায়নি।
তবে আমরা প্রত্যাশা করি, আন্তর্জাতিক নারী দিবস যেহেতু জাতীয়ভাবে পালিত হয়, সেহেতু এই দিবসের র্যালিতে পুলিশ আমাদের সহযোগিতা করবে।’
এমএম/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান