সুষ্ঠু ভোট হলে জয়ী হবো: হিরো আলম
কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম/ছবি- জাগো নিউজ
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে সুষ্ঠু ভোট হলে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।
সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন আসেন হিরো আলম।
আরও পড়ুন>>> আমার এজেন্টদের বের করে দিচ্ছে: হিরো আলম
এ সময় জাগো নিউজে বলেন, সুষ্ঠু ভোট হলে জয়ী হবো। জনগণ আমাকে চায়। আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে অভিযোগ এনে হিরো আলম বলেন, নির্বাচনে ৬০০ এজেন্ট নিয়োগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত ১২ কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে। সকাল থেকে আমরা নির্বাচন কমিশনে ফোন দিচ্ছি। কিন্তু কোনো ধরনের সহায়তা পাচ্ছি না।
এমআই/কেএসআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সবার সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন তারেক রহমান: চরমোনাই পীর
- ২ মন্ত্রিসভা গঠনে তারেক রহমানের সামনে ‘অভিজ্ঞতার হিসাব-নিকাশ’
- ৩ একসঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর দাবি এনসিপির
- ৪ পাহারাদারির মাধ্যমে নতুন সরকারের পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান
- ৫ চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট, কথা হলো কী নিয়ে?