একদফা বাস্তবায়নে বিএনপিসহ সমমনাদের পদযাত্রা শুরু
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীসহ সারাদেশে চলছে বিএনপির এ পদযাত্রা। সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎভাবে প্রথমবারের মতো এ কর্মসূচি পালন করছে সমমনা ৩৬ দল।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সোয়া ১১ টার দিকে গাবতলী থেকে ঢাকা মহানগরের পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।
রাজধানীর বাহাদুর শাহপার্কে গিয়ে এ পদযাত্রা শেষ হবে। এতে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনিকগুলোর নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
কেএইচ/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির