বিকেলে সাত রাস্তা থেকে মহাখালী পর্যন্ত আওয়ামী লীগের শোভাযাত্রা
দ্বিতীয় দিনের মতো বুধবার (১৯ জুলাই) রাজধানীতে পদযাত্রা করবে বিএনপিসহ বিরোধী দলগুলো। পাশাপাশি শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগও।
আরও পড়ুন> রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা
বুধবার বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তেজগাঁওয়ে সাত রাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন> আওয়ামী লীগের দখলে রমনা
এর আগে মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে।
এসইউজে/এসএনআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির