সন্ধ্যায় ১৪ দলের সঙ্গে বৈঠকে বসবেন শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় ১৪ দল। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সভায় আমন্ত্রিত নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু অনুরোধ জানিয়েছেন।
এসইউজে/এমকেআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ২ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৩ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৪ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির
- ৫ সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই