কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা
ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গুলশানের লেকশোর হোটেলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
আরও পড়ুন: তারেকের ৯, জোবায়দার ৩ বছরের কারাদণ্ড
আরও উপস্থিত আছেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল, তাবিথ আওয়াল, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।
অন্যদিকে, বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত আছেন- মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের উপ কাউন্সিলর, জাপান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর, চীনের প্রতিনিধি, রাশিয়ার প্রতিনিধি, ডেনমার্কের প্রতিনিধি, পাকিস্তান হাইকমিশনের হেড অব চার্জ, জার্মান দূতাবাসের প্রতিনিধি প্রমুখ।
কেএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা
- ২ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ
- ৩ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির
- ৪ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার
- ৫ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের