বিএনপির কাউন্সিলকে ঘিরে তীব্র যানজট
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলছে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। শনিবার সকাল থেকে শুরু হওয়া কাউন্সিলের কারণে যানজট ছড়িয়ে পড়ছে রাজধানীজুড়ে। কাউন্সিলস্থলসহ আশেপাশের এলাকার সড়কে বিএনপি নেতাকর্মীদের ঢল যত বেড়েছে রাস্তায় যানবাহনের গতি ততটাই কমেছে। এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে সাধারণ মানুষদের।
ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে দেশের অন্যতম বৃহৎ এ রাজনৈতিক দল বিএনপির কাউন্সিল। তাই কাউন্সিলকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
অনেকদিন পর নেতাকর্মীরা একত্রিত হতে পেরে যেন বাঁধভাঙা আনন্দে মেতেছেন। কাউন্সিল উপলক্ষে শুধু আমন্ত্রিত অতিথিরাই নয় নিজ উদ্যেগেই দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন অনেকেই। আগত নেতাকর্মীদের মুহুর্মুহু করতালি আর স্লোগানে প্রকম্পিত হচ্ছে কাউন্সিলস্থলসহ আশেপাশের এলাকা।
এএসএস/এএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির
- ২ অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
- ৩ জনগণ চায় একটু নিরাপত্তা সুশাসন ও ইনসাফ: জামায়াত আমির
- ৪ নগর ভবনে তালা দেওয়ার জবাব জনগণ ব্যালটে দেবে: ড. আব্দুল মান্নান
- ৫ ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে: আসলাম চৌধুরী