ভারত যাচ্ছেন আওয়ামী লীগের পাঁচ নেতা
ফাইল ছবি
ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে চারদিনের সফরে ভারতে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। রোববার (৬ আগস্ট) ভারতে যাবে আওয়ামী লীগের এ প্রতিনিধি দল, ফিরবে বুধবার (৯ আগস্ট)।
শনিবার (৫ আগস্ট) রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন>> আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে অসাধ্য সাধন করতে পারে: তথ্যমন্ত্রী
তিনি জানান, ভারত সফরের প্রতিনিধিদলে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য পারভীন জামান ও সংসদ সদস্য আরমা দত্ত।
এসইউজে/ইএ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন সরকারের শপথ দ্রুত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী
- ২ গণমাধ্যমে নির্বাচনের ফলাফল খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে: জামায়াত আমির
- ৩ তারেক রহমানকে চব্বিশের শহীদের চিঠিসহ আরও যা উপহার দিলেন নাহিদ
- ৪ তারেক রহমানের সঙ্গে নাহিদের বৈঠক, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে জোর
- ৫ নাহিদের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট