যুব মহিলা লীগ থেকে বিএনপির শেখা উচিত: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেছেন, তারা বড় একটা রাজনৈতিক দল হয়েও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায় না। কিন্তু আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগও মানুষের পাশে দাঁড়িয়েছে। এদের কাছ থেকে বিএনপির শেখা উচিত।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে যুব মহিলা লীগের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী হাছান বলেন, আমি বিএনপিকে বলবো- সাজগোজ করে বিদেশি দূতাবাসে ধরনা না দিয়ে মানুষের পাশে দাঁড়ান। অগ্নিসন্ত্রাস করে মানুষ ও গাড়ি না পুড়িয়ে মানুষের পাশে দাঁড়ান। পুলিশের ওপর হামলা না করে মানুষের পাশে দাঁড়ান।
যুব মহিলা লীগ সভাপতি আলেয়া সারওয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি এবং সদস্যরা বক্তব্য রাখেন।
আইএইচআর/জেডএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ২ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী
- ৩ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম
- ৪ শিশু-কিশোরদের সামনে সঠিক সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরতে হবে: সালাম
- ৫ খামেনি হত্যা ও ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বার্তা ‘অত্যন্ত নতজানু’