যুবদল সভাপতি টুকুর মা মারা গেছেন
যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর মা সালমা খাতুন (বামে)
জাতীয়তাবদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর মা সালমা খাতুন (৯০) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১২ আগস্ট) রাজধানীর বাড্ডায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তার বড় ছেলে আব্দুস সালাম পিন্টু বিএনপি সরকারের উপমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।
আগামীকাল রোববার জোহরের নামাজের পর জানাজা শেষে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামে নিজ বাড়িতে তার দাফন হবে।
সালমা খাতুনের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
কেএইচ/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
- ২ সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
- ৩ বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী নেতারা কি দলে ফিরতে পারবেন?
- ৪ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ হাসনাত আব্দুল্লাহকে ‘হেনস্তার’ ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা