ঢাকা দক্ষিণের তিন থানায় যুবদলের নতুন কমিটি
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অধীন শাহজাহানপুর, নিউমার্কেট ও কদমতলী থানায় আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শাহজাহানপুর থানা
আহ্বায়ক হয়েছেন হুমায়ুন কবির নাহিদ এবং সদস্য সচিব সাঈদুর রহমান রিপন।
নিউমার্কেট থানা
আহ্বায়ক হয়েছেন মিজান বেপারী, সদস্য সচিব শাহজালাল খান চঞ্চল এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হয়েছেন গাজী মো. মনিরুজ্জামান মনির।
কদমতলী থানা
আহ্বায়ক হলেন মো. আলমগীর হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুটুল এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান দারা।
শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এসব কমিটি অনুমোদন দেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা মোহাম্মদ শাহজাহান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে থানা নেতাদের মহানগর দক্ষিণ যুবদল কমিটির সঙ্গে আলোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কেএইচ/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির