সময় থাকতে ভদ্রভাবে চলে যান: রব
ফাইল ছবি
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, সময় থাকতে ভদ্রভাবে চলে যান। জনগণ ধরলে আমাদের বাঁচানোর পথ থাকবে না।
খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি ও দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবিতে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনে তিনি এ কথা বলেন।
আ স ম আব্দুর রব বলেন, দেশের স্বার্থ বাদ দিয়ে নিজেদের স্বার্থের জন্য সবকিছু লুটপাট করছে। দেশকে বিলিয়ে দিচ্ছে। এবার যদি দিনের ভোট রাতে করেন তাহলে পালাবার পথ খুঁজে পাবেন না। আপনাদের অবস্থা খুবই খারাপ হবে।
তিনি বলেন, দেশ জনগণের, তাই জনগণের কাছে বুঝিয়ে দিয়ে আপনাদের চলে যেতে হবে। যত রক্ত লাগে দেবো, তবুও দেশকে এ অত্যাচারীদের হাত থেকে রক্ষা করবো।
কেএইচ/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ হাসপাতালে মির্জা আব্বাস
- ২ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ৩ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৪ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৫ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক