দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা: জি এম কাদের
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
মঙ্গলবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান।
শোকবার্তায় তিনি বলেন, দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। প্রতিদিনই দুর্ঘটনায় মানুষের জীবন যাবে, এটাই যেন নিয়তি। কারও যেন কোনো দায় নেই, নেই কোনো প্রতিকার।
তিনি বলেন, প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয় না। ট্রেন দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান।
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহতের সংবাদে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এসএম/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি