প্রচার সম্পাদক আকন্দ আটক, দাবি জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে বুধবার বেলা ১১টার দিকে উত্তরা ১৪ নং সেক্টরের ১৮ নং সড়কে তার বাসা থেকে আটক করেছে পুলিশ। জামায়াতের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।
এর আগে গত রাত ১১টা থেকেই তার বাসা পুলিশ ঘিরে রাখে বলে অভিযোগ করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
জাগো নিউজকে তিনি জানান, মতিউর রহমান আকন্দ শারীরিকভাবে খুবই অসুস্থ। উনার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাত পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল এমআরআই করেছে। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ একটি অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে।
কেএইচ/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির